Thursday, June 25, 2026
দেশ

এবার পেট্রোল-ডিজেলে জিএসটি বসানোর ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার পেট্রোল-ডিজেলে জিএসটি বসানোর ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Niramala Sitaraman)। বুধবার তিনি জানান, ‘জিএসটি কাউন্সিল সদস্যদের সম্মতি জানিয়েছেন। এবার রাজ্যগুলি রাজি হলেই পেট্রোলিয়াম পণ্যের ওপরে বসানো হবে জিএসটি’।

তবে পেট্রোল-ডিজেলে ঠিক কত শতাংশ জিএসটি বসানো হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি। এদিন অর্থমন্ত্রী বলেন,’ পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির আওতায় আনার বিধান ইতিমধ্যেই রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাজ্যগুলি যদি রাজি হয়, তবে পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির আওতায় আনা হবে। তাই আমাদের এই মুহূর্তে করার কিছু নেই। জিএসটি কাউন্সিলের সমস্ত সদস্যরাই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন’।

পাশাপাশি, দেশের পরিকাঠামোগত উন্নয়নের দিকে জোর দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।