Sunday, May 3, 2026
দেশ

ওটিটি এবং বলিউডে অশ্লীলতা বন্ধে দেশব্যাপী আন্দোলনের ডাক দিলেন লেখক উদয় মাহুরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিখ্যাত লেখক, ইতিহাসবিদ উদয় মাহুরকার OTT, সোশ্যাল মিডিয়া এবং বলিউড দ্বারা প্রচারিত অশ্লীলতার বিরুদ্ধে একটি প্রচারণা শুরু করেছেন। মহিলাদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধির জন্য এই ধরনের অশ্লীল বিষয়বস্তুকে দায়ী করেছেন তিনি।

মাহুরকার যৌথভাবে মুভিংপিক্সেলএসএল-এর সাথে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে একটি অল্পবয়সী মেয়ে OTT, বলিউড এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অশ্লীলতাকে তুলে ধরেছেন।

নির্ভয়া কান্ডের এক দশক পেরিয়ে গিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) রিপোর্ট অনুযায়ী, গত কয়েক বছরে ধর্ষণের ঘটনা বেড়েছে। শুধুমাত্র আইন দিয়ে নারীর বিরুদ্ধে অপরাধের হুমকি দমন করা যায় না। OTT, বলিউডে নারীদের যৌন বস্তু হিসেবে দেখা হয়, এটা বন্ধ করতে হবে।

মাহুরকার বলেছেন, সংস্কৃতি বাঁচান, জাতি বাঁচান নামে প্রচারণা শুরু করেছেন। নারীর বিরুদ্ধে অপরাধ বৃদ্ধিতে OTT, বলিউডকে দায়ী করেছেন তিনি।

ভিডিওটি এমন সময়েও এসেছে যখন এই বছর মুক্তি পাওয়া পাঠান সিনেমা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাঠান সিনেমায় একটি গানে অশ্লীলতা দেখানো হয়েছে বলে অভিযোগ।

উদয় মাহুরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য OTT এবং বলিউডকে দায়ী করেছেন। এগুলির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র: The New Indian