২৫ জন তালিবান জঙ্গিকে খতম করেছি: প্রিন্স হ্যারি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি তাঁর আত্মজীবনীতে ২৫ জন তালিবান জঙ্গিকে খতম করেছেন বলে জানিয়েছেন। আফগানিস্তানে ব্রিটিশ সেনার অংশ হিসেবে কাজ করার সময় এতজন জঙ্গিকে খতম করেন তিনি। এই খবর সামনে আসার পরেই দেশ জুড়ে সমালোচিত হয়েছেন প্রিন্স হ্যারি।
হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ নিয়ে কৌতূহল এবং বিতর্কের শেষ নেই। সংবাদমাধ্যমে বইটির কিছু অংশ প্রকাশ পেয়েছে। প্রকাশ্যে এসেছে তালিবান জঙ্গিদের খতম করার বিষয়টি।
‘দ্য টেলিগ্রাফে’র প্রতিবেদন অনুযায়ী, আত্মজীবনীতে ব্রিটিশ সেনার অংশ হিসেবে তালিবান জঙ্গি খতমের স্মৃতি রোমন্থন করেছেন হ্যারি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজকুমার হ্যারি প্রায় ২৫ জন তালিবকে খতম করেছিলেন।

