Thursday, June 18, 2026
রাজ্য​

OMR শিট জনসমক্ষে আনায় মানহানি হয়েছে, হাইকোর্টে মামলা তৃণমূল কাউন্সিলরের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কারচুপি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। নিয়োগে ৯৫২টি ওএমআর শিটে নম্বর কারচুপি হয়েছিল। এইসমস্ত ভুয়োদের তালিকা জনসম্মুখে নিয়ে আসার নির্দেশ দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। এরপরেই জনসম্মুখে নিয়ে আসা হয় OMR শিট। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেসব ভুয়ো শিক্ষকদের OMR শিট। আর এতেই মানহানি হয়েছে বলে অভিযোগ জানালেন রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ।

তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ ইতিমধ্যেই মানহানির অভিযোগ তুলে হাইকোর্টে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়ের করেছেন। তার প্রশ্ন, ‘নিয়ম মেনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, তাহলে তাঁর ওএমআর শিট জনসমক্ষে এনে কারচুপির তথ্য কেন?’ কুহেলি ঘোষ সিবিআই তদন্তের জন্যও প্রস্তুত বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ৯৫২টি কারচুপির অভিযোগে দুষ্ট ওএমআর শিটের তালিকায় ৪৭৪ নম্বরে নাম রয়েছে কুহেলি ঘোষের।