Monday, May 25, 2026
আন্তর্জাতিক

মেয়েদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিষিদ্ধ করল তালিবান, কি বলছে আফগান তরুণী?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ ঘোষণা করল তালিবান। একটি চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়েছে। তালিবান উচ্চ শিক্ষামন্ত্রীর চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তানের নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ থাকবে।

তালিবান সরকারের এহেন বর্বরোচিত সিদ্ধান্তে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। টুইটারে তালিবান সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়েছে। টুইটারে ট্রেন্ড করেছে LetHerLearn হ্যাশট্যাগ। কাবুল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তালিবানের এই ঘোষণা শোনার পরে কেঁদেই ফেলেছেন। ওই ছাত্রী বলেন, ‘আমার ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে তালিবান।’

তালিবান সরকারের এই সিদ্ধান্ত শিক্ষা ক্ষেত্রে নারীদের প্রবেশাধিকার আরও সীমিত করল। ইতিমধ্যেই আফগানিস্তানের অধিকাংশ মেয়েরাই মাধ্যমিক স্তর থেকেই ঝরে পড়ছে। ৩ মাস আগেই হাজার হাজার আফগান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু তালিবানের এই ঘোষণা তাদের উচ্চশিক্ষার সেই সুযোগ কেড়ে নিল।

উল্লেখ্য, গতবছর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। ক্ষমতা দখলের পরেই মেয়েদের জন্য শ্রেণিকক্ষ প্রবেশপথের ব্যবস্থা চালু করেছিল তালিবান। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষক বা বয়স্ক পুরুষ শিক্ষক নিয়োগ করেছিল।

তালিবান সম্পর্কে আফগানিস্তানের তরুণী কি বলছেন শুনে নিন-

তথ্যসূত্র: The New Indian

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।