Tuesday, May 26, 2026
বলিউড

নেতানিয়াহুকে ভগবত গীতা উপহার দিলেন উর্বশী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Israel PM Benjamin Netanyahu) ভগবত গীতা উপহার দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। ‘মিস ইউনিভার্স ২০২১’ প্রতিযোগিতা এবছর ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে। ১২ ডিসেম্বর জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের বিচারক হিসেবে এই মুহূর্তে ইসরাইলে রয়েছেন উর্বশী। মিস ইউনিভার্সের আসরের আগের দিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেত্রী। উর্বশী নেতানিয়াহুকে ভগবত গীতা উপহার দেন। এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যায় ভাসছেন অভিনেত্রী।

ভগবত গীতা উপহার দেওয়ার পাশাপাশি বেঞ্জামিন নেতানিয়াহুকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী। উর্বশী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, নেতানিয়াহু উর্বশীকে হিব্রু ভাষা শেখাচ্ছেন। উর্বশী নেতানিয়াহুকে হিন্দি ভাষা শেখাচ্ছেন। উর্বশী নেতানিয়াহুকে ধন্যবাদ জানান এবং সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানান।

ইনস্টাগ্রাম ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, ‘আপনি আপনাকে হিব্রু ভাষা শেখাব, আপনি আমাকে হিন্দি ভাষা শেখাবেন।’ এরপরে দু’জনকে হিন্দি এবং হিব্রু ভাষায় বাক্য বিনিময় করতে দেখা যায়।


ঊর্বশী ইনস্টাগ্রাম পোষ্টটি লিখেছেন, আমাকে এবং আমার পরিবারকে আমন্ত্রণ জানানোর জন্য ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। একটি ভগবত গীতা যখন সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে হৃদয় থেকে দেওয়া যায় তখন তো শুদ্ধ হয়। যার বিনিময়ে কিছুই আশা করা হয় না।

প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন উর্বশী। তিনি জানান, মিস ইউনিভার্স ২০২১ এর বিচারক হতে পেরে তিনি গর্বিত।

উল্লেখ্য, ইসরাইলে অনুষ্ঠিত হতে চলেছে মিস ইউনিভার্সের ৭০ তম আসর। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন হারনাজ সান্ধু।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।