Tuesday, March 10, 2026
খেলা

Shikhar Dhawan: ৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে ডিভোর্স ঘোষণা করলেন ধাওয়ান পত্নী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ ৮ বছরের বিবাহিত জীবনে ছেদ পড়তে চলেছে ইন্ডিয়ান ক্রিকেটার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। বাঙালি বউ আয়েশা মুখোপাধ্যায় মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রাম প্রস্তুত তিনি লিখেছেন, ‘দ্বিতীয়বার ডির্ভোসি না হওয়ার আগ পর্যন্ত ডিভোর্সকে একটা নোংরা শব্দ হিসেবে ভাবতাম।’

২০১২ সালে বিবাহ বিচ্ছেদ করেন আয়েশা মুখোপাধ্যায়। তারপর নিজের থেকে বয়সে ছোট শিখর ধাওয়ানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেলবোর্নের কিক বক্সার আয়েশা (Melbourne-based boxer Ayesha Mukherjee)। আগের পক্ষের দুই কন্যা সন্তানকে সাথে নিয়েই শিখরের বাড়িতে ঘরণী হিসেবে আসেন আয়েশা। পরে আরও এক পুত্র সন্তানের জন্ম দেন শিখর ঘরণী।

দীর্ঘ ৯ বছরের বিবাহিত জীবনে হঠাৎ এই সিদ্ধান্ত নিতে হল আয়েশাকে সেটাই প্রশ্ন নেটিজেনদের। যদিও ক্রিকেট তারকার দিক থেকে এই সম্পর্কিত এখনও কোনও মন্তব্য শোনা যায়নি।

উল্লেখ্য, এই মাসেই আরব আমিরশাহতে আইপিএল খেলতে যাওয়ার কথা ধাওয়ানের। ক্রিকেট দুনিয়া সাফল্যের শিখরে রয়েছে শিখর। তার মাঝে দাম্পত্য জীবনের এই ছেদ কিভাবে প্রভাবিত করবে গব্বরকে সেই দিকেই নজর নেটিজেনদের।

Shikhar Dhawan Aesha Mukerji Divorce

Read More News:

Floating Missile: ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র চালু করতে চলেছে ভারত

Taliban Terror: কাশ্মীর নিয়ে ভারতকে সচেতন থাকার বার্তা দিল রাশিয়া, তালিবান সন্ত্রাস ছড়াতে পারে বলে হুঁশিয়ারি