তামিলনাড়ুতে ক্ষমতার পালাবদল
চেন্নাই: বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু ক্ষমতার পালাবদল। জয়ললিতার দল এআইএডিএমকে হারিয়ে ক্ষমতায় ডিএমকে। গত এক দশক ধরে তামিলনাড়ুতে ক্ষমতায় ছিল এআইএডিএম সরকার। জানা গিয়েছে, ৭ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এম কে স্টালিন।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় এম কে স্টালিন নেতৃত্বাধীন ডিএমকে জয়লাভ করেছে ১৫৯ টি আসনে। এআইএডিএমকের ঝুলিতে গিয়েছে ৭৫টি আসন। যেখানে ম্যাজিক ফিগার ১১৮টি আসন।
এদিকে, এই জয়ের পরে ডিএমকে নেতা স্টালিনকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। টুইটে তিনি লিখেছেন, জয়ের জন্য অভিনন্দন এম কে স্টালিন। তামিলনাড়ুর জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং আপনার নেতৃত্বে সেই লক্ষ্যে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার প্রমাণ দেব। শুভকামনা রইল।
উল্লেখ্য,২০১১ সালে জয়ললিতার হাত ধরে তামিলনাড়ুতে ক্ষমতায় আসে এআইএডিএমকে। দীর্ঘ এক দশক তামিলনাড়ু শাসন করে এআইএডিএমকে। তবে ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর জনপ্রিয়তা কমতে থাকে তাদের। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়েন। জোটের মুখ্যমন্ত্রী হন এদাপ্পাদি কে পালানিসামি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

