Saturday, May 30, 2026
খেলা

মহিলাদের টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সাত উইকেটে জিতে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করলো ভারত। রবিবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলে ভারত এবং পাকিস্তান।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ২০ ওভারে চার উইকেটে ১৪৯ রান করে পাকিস্তান। অধিনায়ক বিসমাহ মারুফ ৫৫ বলে ৬৮ রান করেন। সাতটি চার মারেন তিনি। আয়েশা নাসিম করেন ২৫ বলে ৪৩ রান। দুটি চার এবং দুটি ছয় মারেন তিনি।
ভারতীয় বোলারদের মধ্যে রাধা যাদব দুটি উইকেট উইকেট পান।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন শেফালী ভর্মা ও স্বস্তিকা ভাটিয়া। দুজনের ঝুটিতে উঠে ৩৮ রান। ভাটিয়া আউট হলে ইনিংসের হাল ধরেন শেফালী ও জেমাইমা রডরিগেজ। ২৫ বলে ৩৩ করে আউট হন শেফালী। ১৬ রান করেন হরমনপ্রীত কউর। জেমাইমা ৩৮ বলে ৫৩ রান করেন ও রিচা ঘোষ ২০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ বল হাতে থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত।