ক্লান্ত ‘দিদির দূত’ বিধায়ক অসিত মজুমদারের পা টিপে দিচ্ছেন পঞ্চায়েত সদস্যা, ভাইরাল ছবি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচির আওতায় নেতা-কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনছেন। আর ‘দিদির দূত’ হয়ে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দলীয় কর্মীর বাড়িতে খাটে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্যা তাঁর পা টিপে দিচ্ছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।
দলেরই এক মহিলা পঞ্চায়েত সদস্যাকে দিয়ে বিধায়কের পা টেপানোর ছবি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
ওই তৃণমূল সদস্যা তার ফেসবুক পেজে এই ছবি শেয়ার করেন বলে জানা গেছে। দেবানন্দপুর পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্যা ওই মহিলা ফেসবুকে লেখেন, বিধায়কের ‘সেবা’ করে তিনি ‘ধন্য’।
এদিকে, বিতর্কের মুখে ওই বিধায়কের সাফাই, তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছিল। তাই ওই সদস্যার বাড়িতে বিশ্রাম নেন তিনি।

