ভূমিকম্প বিদ্ধস্ত সিরিয়া-তুরস্ককে ১০ লাখ মার্কিন ডলার সাহায্য ফিফার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভূমিকম্প বিদ্ধস্ত তুরস্ক এবং সিরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ফিফা। ফিফা ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। শুক্রবার ফুটবলের বিশ্ব পরিচালনা সংস্থা এই সাহায্যের ঘোষণা দিয়েছে।
তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৩,০০০-এরও ছাড়িয়েছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন এবং মৌলিক সুযোগ-সুবিধা ছাড়াই মানবেতার জীবনযাপন করছে।
ফিফা জানিয়েছে, তারা তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) এবং সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ) পাশাপাশি “আন্তর্জাতিক এবং স্থানীয় বেসরকারি সংস্থার” সাথে পরামর্শ করেছে।
ফিফা এক বিবৃতিতে বলেছে, “প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ও বিতরণের পাশাপাশি জরুরি এবং অস্থায়ী আশ্রয় ও সুরক্ষা প্রদানের জন্য ব্যবহার করা হবে।”
পাশাপাশি, ফিফা টিএফএফ এবং এসএফএর সাথে সহযোগিতা অব্যাহত রাখবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার কথা

