Sunday, March 15, 2026
রাজ্য​

পশ্চিমবঙ্গে সিএএ লাগু করা হবে: শান্তনু ঠাকুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকত্ব আইন কার্যকর করা হবে বলে ফের জানাবেন বিজেপি সাংসদ তথা মতুয়া সমাজের অন্যতম প্রতিনিধি শান্তনু ঠাকুর। এদিন পঞ্চায়েত ভোটের প্রচারে হলদিয়া গিয়ে এ কথা জানান তিনি।

শান্তনু ঠাকুর বলেন, “সিএএ হলে সার্বভৌমত্ব ও গণতন্ত্র নষ্টের প্রশ্ন নেই, বাংলাদেশ পাকিস্থান ও আফগানিস্তান থেকে যেসব নিপীড়িত মানুষজন এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়,পার্লামেন্টে যে আইন হবে তা মানতে হবে।”

উল্লেখ্য, দেশজুড়ে সিএএ লাগু করতে আরো ৬ মাস সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার।