Monday, December 15, 2025
খেলা

করোনা রোগীদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করলেন বীরু

নয়াদিল্লি: মারণ করোনা ভাইরাসের জেরে নাজেহাল গোটা দেশ। রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার ফলে হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লকডাউনের পথে হাঁটছে বিভিন্ন রাজ্য। কাজ না থাকায় অনেকেই দু’বেলা-দু’মুঠো খেতে পারছেন না। এবার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)।

বীরু টুইটে জানিয়েছেন, দিল্লিতে করোনা আক্রান্ত কোনও পরিবারের খাবারের সমস্যা হলে আমাকে জানান। জানাবেন ‘Virender Sehwag Foundation’এ ফেসবুক পেজের মাধ্যমে। সেখানে আপনি আপনার বাড়ির ঠিকানা, নাম জানাবেন। আমার টিম সেখানে পৌঁছে খাবার দিয়ে আসবে।

সেহওয়াগ আরও বলেছেন, যদি দিল্লিতে কেউ কোভিড কেয়ার সেন্টার চালান এবং সেখানে আক্রান্তদের জন্য খাবারের প্রয়োজন রয়েছে তাহলেও ওই ফেসবুক পেজে মেসেজ করে জানাবেন। আমরা সাহায্য পৌঁছে দেব।

উল্লেখ্য, গতবছর লকডাউনের বেকাদায় পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন সেহওয়াগ। সেবারও ‘Virender Sehwag Foundation’ এর মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের মুখে খাবার তুলে দিয়েছিলেন তিনি। সেবার বীরু বলেছিলেন , কঠিন এই পরিস্থিতিতে বাড়িতে রান্না ও প্যাকিং করে অভুক্ত পরিযায়ী শ্রমিকদের মুখে খাবার তুলে দেওয়ার মতো সন্তুষ্টি আর কিছুতে নেই। যদি ১০০ মানুষের জন্য রান্না করে খাওয়াতে চান, তাহলে সেহওয়াগ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করুন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।