৫৩ বছর পর দ্বিতীয়বার ইউরো কাপ চ্যাম্পিয়ন ইতালি
লন্ডন: ওয়েম্বলি স্টেডিয়ামে ইতিহাস গড়ল ইতালি। ৫৩ বছর পর দ্বিতীয়বার ইউরো কাপ জিতল আজ্জুরিরা। গড়ে ফেলল একের পর এক ইতিহাস। বদলে দিল পরিসংখ্যান। এর আগে ১৯৬৮ সালে শেষবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। অর্থাৎ, ৫৩ বছর পর দ্বিতীয়বার ইউরো কাব জিতল ইতালি।
ইতালি মোট দু’বার ইউরো কাপ জিতেছে। ফ্রান্স ১৯৮৪ ও ২০০০ সালে ইউরো কাপ জিতেছে। জার্মানি ও স্পেন তিনবার করে ইউরো কাপ জিতেছে। চার বারের বিশ্বজয়ী জার্মানি ১৯৭২, ১৯৮০ এবং ১৯৯৬ সালে ইউরোপ সেরা হয়েছিল। স্পেন ১৯৬৪, ২০০৮ এবং ২০১২ সালে ইউরো খেতাব জেতে।
১৯৬০ সাল থেকে এখনও পর্যন্ত মাত্র একবার ইউরো কাপের ফাইনালে উঠতে পেরেছে ইংল্যান্ড। তবে ঘরের মাঠেও ট্রফি জিততে পারলো না তাঁরা। ১৯৮০ সালে ইউরো কাপে রানার্স হয়েছিল বেলজিয়াম। ১৯৬০ ও ১৯৬৮ সালে ইউরো কাপে দ্বিতীয় স্থান লাভ করেছিল যুগস্লাভিয়া।
এখনও পর্যন্ত একবার করে ইউরো কাপ জিতেছে মোট ৬টি দল। ১৯৬০ সালে ইউরো কাপ জিতেছিল রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন)। ১৯৭৬ সালে চেক প্রজাতন্ত্র এবং ১৯৮৮ সালে নেদারল্যান্ডস ইউরো কাপ জেতে। জার্মানিকে হারিয়ে ১৯৯২ সালে ইউরো কাপ জেতে ডেনমার্ক। ২০০৪ সালে ইউরো কাপ জিতেছিল গ্রিস। ২০১৬ সালে ইউরো কাপ জিতেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

