Monday, April 13, 2026
দেশ

দেশজুড়ে দুই সন্তান নীতি কার্যকর করা হোক: দেবেন্দ্র ফড়নবিশ

মুম্বাই: জন্ম নিয়ন্ত্রণ আইন (New Population Policy) আনতে চাইছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার। এবার সেই প্রস্তাবকে সমর্থন জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) যোগী সরকারের প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, যে পরিবারের দুটি সন্তানের বেশি থাকবে সেই পরিবারের সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে

জানা গিয়েছে, সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশ জন্মনিয়ন্ত্রণ আইন নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, চিনের মতো এই আইন পুরো ভারতে কার্যকর করা হলে ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে

উল্লেখ্য, উত্তরপ্রদেশের আগে দুই সন্তান নীতি আইনের খসড়া নিয়ে এসেছে অসম সরকার। ক্ষমতায় এসেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই বিল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। যোগী সরকারের দাবি, এই আইন যথাযথভাবে কার্যকর করা গেলে ২০২৬ সালের মধ্যে দেশের জন্মহার ২.১ শতাংশে নামিয়ে আনা যাবে।

সমাজের বিভিন্ন বিভাগকে মাথায় রেখেই এই নীতি কার্যকর করতে চাইছে উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথ বলেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু জন্মনিয়ন্ত্রণ নয়, মানুষের কাছে বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে এই বিল পাশ করার বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে 

এই বিল অনুযায়ী, কোনও ব্যক্তির দুটির বেশি সন্তান থাকে, তাহলে তিনি স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সরকারি চাকরি থেকে তাকে বঞ্চিত হবেন। সরকারি চাকুরিজীবী হলে পদোন্নতি হবে না। দুটি সন্তান থাকা চাকরিজীবী ব্যক্তি দু’বার ইনক্রিমেন্ট পাবে দুটি সন্তান থাকলে পুরো বেতনসহ পিতৃত্বকালীন ছুটি পাবেন। ন্যাশনাল পেনসন স্কিমে মিলবে বাড়তি টাকা।