Friday, August 14, 2026
রাজ্য​

পেটে-বুকে ব্যথা, তৃতীয়বার ইডির তলব এড়ালেন অনুব্রতর মেয়ে সুকন্যা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গরু পাচার মামলায় ফের ইডির তলব এড়ালেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। জানা গেছে, অসুস্থতার কারণে সুকন্যা হাজিরা দিতে যেতে পারবেন না। এই মর্মে ইডিকে আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন অনুব্রত কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে পেটে ব্যথা ও বুকে ব্যথা সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেন সুকন্যা।

কি হয়েছে সুকন্যার? এ বিষয়ে ওই চিকিৎসক মুখ খুলতে চাননি। এ প্রসঙ্গে সুকন্যাও কোনও প্রতিক্রিয়া দেননি।

উল্লেখ্য, এর আগে দু’বার ইডির তলব এড়িয়েছেন সুকন্যা। তাহলে এবার কি তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ইডি? সেকথা সময়ই বলবে।