Saturday, April 18, 2026
আন্তর্জাতিক

মোদীকে ‘বস’ বলে সম্বোধন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (ভিডিও)

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সিডনিতে ভারতীয় বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূয়সী প্রশংস করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (Anthony Albanese)।

অজি প্রধানমন্ত্রী বললেন, “আমি এই প্রথমবার দেখলাম ব্রুল স্প্রিংসটিনের (মার্কিন গায়ক) থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে মানুষের বেশি উৎসাহী। মোদী হলেন বস।”


এসময় দর্শকাসন থেকে হাততালি দিয়ে যায় নরেন্দ্র মোদীকে। উল্লেখ্য, এর আগে বিমানে ‘স্বাগতম মোদী’ লিখে ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় অস্ট্রেলিয়া সরকার।