‘আলোর উৎসব জীবনকে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে আলোকিত করুক; চারপাশে ইতিবাচক চেতনা বিরাজ করুক’, দীপাবলির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ আলোর উৎসব দীপাবলি। অন্ধকারের উপর আলোর, অসত্যের উপর সত্যের, এবং অশুভের উপর শুভের বিজয়ের প্রতীক। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।
রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু লিখেছেন, “দীপাবলির শুভ উপলক্ষে, আমি ভারতের সকল নাগরিককে—দেশে ও বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত প্রত্যেক ভারতবাসীকে—আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “দীপাবলির শুভ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। আলোয় ভরা এই উৎসব আমাদের জীবনে বয়ে আনুক সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি। আমাদের চারপাশে ইতিবাচক আলো ছড়িয়ে পড়ুক।”
মোদী আরও লিখেছেন, “এই উৎসবের মরসুমে চলুন আমরা ১৪০ কোটি ভারতবাসীর পরিশ্রম, সৃজনশীলতা এবং উদ্ভাবনকে উদযাপন করি। চলুন দেশি পণ্য কিনি এবং গর্বের সঙ্গে বলি — “গর্ব করে বলুন, এটি স্বদেশী!আপনি কী কিনেছেন, তা সামাজিক মাধ্যমে শেয়ার করুন। এতে অন্যরাও অনুপ্রাণিত হবেন দেশি পণ্য কেনার জন্য।”


