Monday, December 15, 2025
Latestদেশ

নৌসেনাদের সঙ্গে রণতরী INS বিক্রান্তে দীপাবলি পালন প্রধানমন্ত্রী মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রতি বছরই সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছরও তার ব্যতিক্রম হলো না। সোমবার ভারতীয় নৌবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

সোমবার গোয়া উপকূলে থাকা রণতরী আইএনএস বিক্রান্তে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন মোদী। প্রধানমন্ত্রী টুইটে বলেন, ‘আইএনএস বিক্রান্ত শুধু মাত্র একটি যুদ্ধজাহাজ নয়। এটি একুশ শতকের ভারতের পরিশ্রম, প্রতিভা, দায়বদ্ধতা এবং তার প্রভাবের সাক্ষ্য বহন করে’।