Wednesday, April 15, 2026
Latestদেশ

মণিপুর হিংসায় ঘরছাড়াদের সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী মোদী, শুনলেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মণিপুরে মোদী। ২০২৩ সালের ৩ মে কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে শুরু হওয়া সংঘর্ষের পর এটাই মোদীর প্রথম মণিপুর সফর। এই ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২৬০ জন, প্রায় ৬০ হাজার মানুষ ঘরছাড়া।

শনিবার ভারী বৃষ্টির মধ্যেও সড়কপথে ৬৫ কিলোমিটার পথ অতিক্রম করে চুড়াচন্দপুরের ত্রাণ শিবিরে পৌঁছন মোদী। এ সময় রাজ্যপাল অজয় কুমার ভাল্লারও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য ঘরছাড়া মানুষের দুঃখ, কষ্ট বোঝা এবং তাঁদের পাশে দাঁড়ানো।

চুড়াচন্দপুরে কুকি-জু সম্প্রদায়ের মানুষরা তাদের দুঃখ- কষ্টের কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। শিশুদের সঙ্গে কথা বলেন মোদী; তাদের আঁকা ছবি ও ফুলের তোড়া গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী মোদী ৭৩০০ কোটি টাকা বাজেটের চুড়াচন্দপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল, মহিলাদের হস্টেলসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।