Monday, December 15, 2025
রাজ্য​

এবছর রেড রোডে নামাজ হবে না: মমতা

কলকাতা: কিছুদিন পরেই ঈদ। গোটা বিশ্বের মুসলিমরা দিনটি ব্যাপক উৎসাহ-উদ্দীপণার সাথে পালন করে থাকে। তবে করোনার সেকেন্ড ওয়েভ ভয়াবহ রূপ নিয়েছে। তাই রেড রোডে নামাজ হবে না বলে ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

উল্লেখ্য, গত বছরও রেড রোডে ঈদের নামাজ নিষিদ্ধ করেছিল রাজ্য সরকার। এবছর করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। তাই এবছরও রেড রোডে নামাজ নিষিদ্ধ ঘোষণা করলো তৃণমূল সরকার।

তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরের দিনই শনিবার প্রথম বিধানসভার বক্তব্য পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত বিরোধী শূন্য বিধানসভায় আজ স্পিকার নির্বাচন হয়। বিজেপির কোনও বিধায়কই আজ বিধানসভার মুখোমুখি হননি।

বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের রাজনৈতিক হিংসা চলার ফলে আজকের বিধাসভা অধিবেশন বয়কট করেছেন। তবে বিরোধী বলতে ভাঙড়ের সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী (Naoshad Siddique) বিধান সভা উপস্থিত ছিলেন।