‘ঝড় আসছে…’ বিতর্ক পিছনে ফেলে HLFT-42 বিমানে ফিরে এল বজরঙ্গবলী হনুমান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অ্যারো ইন্ডিয়া শোয়ে উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরুর আকাশে কার্যত দাপট দেখিয়েছে যুদ্ধবিমান। তবে এই বিতর্ক দানা বাঁধে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড-এর এয়ারক্রাফ্টে ভগবান হনুমানজির স্টিকারে। HLFT-42 এয়ারক্রাফ্টের ডানাতে এই স্টিকার দেখা যায়। এই স্টিকারের ছবি ঘিরে বিতর্ক দানা বাঁধে। ২৪ ঘণ্টার মধ্যেই সেই স্টিকার সরিয়ে দেওয়া হয়। তবে অ্যারো শোয়ের শেষ দিনে ফের ফিরে এল সেই স্টিকার।
যুদ্ধবিমানের ডানায় গদা হাতে রামভক্ত হনুমানের ছবি। তার নীচে লেখা ‘ঝড় আসছে…’। ফের স্টিকার ফিরে আসা নিয়ে বিমান প্রস্তুতকারী সংস্থা কোনও মন্তব্য করেনি।
হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের শব্দের চেয়েও দ্রুতগামী প্রশিক্ষণ বিমান ‘এইচএলএফটি-৪২’ বিমানের ডানায় ছিল হনুমানের স্টিকার। যা নিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্কের জেরেই হনুমানের স্টিকার তুলে ফেলার সিদ্ধান্ত নেয় হ্যাল। তবে শোয়ের শেষ দিনে HLFT-42 তে আবার ফিরে এলেন বজরঙ্গবলী হনুমানের স্টিকার।
শুক্রবার মেলার শেষ দিনে হ্যালের ওই প্রশিক্ষণ বিমানে হনুমানের স্টিকারটি দেখতে পাওয়া যায়। যদিও বিতর্কের পর সেটি আবার কেন ফিরিয়ে আনা হল, তা জানায়নি হ্যাল। তবে এই ঘটনায় উচ্ছ্বসিত রামভক্তরা।

