বিশ্বের সেরা মার্শাল আর্টিস্টদের তালিকায় বিদ্যুৎ জামওয়াল
মুম্বাই: এই মুহূর্তে বলিউডের অ্যাকশন হিরোদের মধ্যে অন্যতম বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal)। এবার বিশ্বের সেরা মার্শাল আর্টিস্টদের (World’s Top Martial Artists) তালিকায় জায়গা করে নিলেন তিনি। বিদ্যুৎ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন, যেটির ক্যাপশনে লেখা, জয় হিন্দ। আর হ্যাশট্যাগে কালারিপায়াত্তু। স্ক্রিনশটে যাচ্ছে, বিশ্বের সেরা মার্শাল আর্টিস্টদের নাম গুগলে সার্চ করলে দেখাচ্ছে বিদ্যুৎ জামওয়ালের নাম। জামালের সেই স্ক্রিনশট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া।
গুগলে সার্চে বিশ্বের সেরা মার্শাল আর্টিস্টদের তালিকায় বিদ্যুৎ জামওয়াল ছাড়াও রয়েছে, জেট লি, জনি ত্রি গুয়েন, স্টিভেন সেগাল, ডনি ইয়েন, টোনি জা-সহ বেশ কিছু নাম। এই ঘোষণার পরে ভক্তরা বিদ্যুৎ জামওয়ালকে অভিনন্দন জানাচ্ছেন। একজন লিখেছেন, বিশ্ববাসীর কাছে দেশকে গর্বিত করে তুলেছেন বিদ্যুৎ জামওয়াল। জয় হিন্দ। আরেকজন লিখেছেন, ধন্যবাদ ভারতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য। আরেকজন লিখেছেন, তুমি ভারতীয় সংস্কৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছো। কেউ তোমাকে হারাতে পারবে না।
Jai Hind🇮🇳#Kalaripayattu pic.twitter.com/0DEujDlsBj
— Vidyut Jammwal (@VidyutJammwal) May 28, 2021
বিদ্যুৎ তিন বছর বয়স থেকেই কালারিপায়াত্তু (Kalaripayattu) শিক্ষা নিয়েছেন শিখেছেন। উল্লেখ্য, কালারিপায়াত্তু ভারতীয় মার্শাল আর্ট। এটি দক্ষিণি রাজ্য কেরল থেকে এসেছে। এটি একটি পুরাতন যুদ্ধ বিষয়ক খেলা। কেরল ছাড়াও তামিলনাড়ু এবং কর্ণাটকেও এটি খেলা হয়। এমনকি এটি উত্তরপূর্ব শ্রীলঙ্কা এবং মালয়শিয়ার মালায়ি সম্প্রদায়ের লোকেরাও অনুশীলন করে।
এক সাক্ষাৎকারে বিদ্যুৎ জামওয়াল বলেছিলেন, তাঁর ইচ্ছে ভারতীয় সিনেমাতে দেশীয় মার্শাল আর্টকে আরও জনপ্রিয় করে তোলা। এর ২০১৮ সালে লুপার্স লিস্টে শীর্ষ মার্শাল আর্টিস্টদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন বিদ্যুৎ। তিনিই একমাত্র ভারতীয় যিনি এই তালিকায় স্থান পেয়েছিলেন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

