এবার হামাস প্রধানের বাড়িতে বোমা ফেলল ইসরায়েল
জেরুজালেম: এবার গাজায় ফিলিস্তিনি ইসলামিক গ্রুপ হামাস প্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়িতে বোমা হামলা করলো ইসরায়েল। রবিবার (১৬ মে) ভোরে এই হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের আল আকসা টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইয়াহইয়া ২০১৭ সাল থেকে হামাসের প্রধান। তিনি গাজায় রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন। তবে হামলায় তার কোনও ক্ষতি হয়েছে কিনা কিংবা তিনি ওই হামলার সময় বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।
গত ১০ মে থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় মোট ১৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, হামাসের রকেট হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নারী, এক ইসরায়েলি সেনা সদস্য-সহ ১০ ইসরায়েলির। রবিবার (১৬ মে) সকালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত হামাসের ওপর হামলা চলতে থাকবে। অপরাধ আমরা করছি না যারা আমাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে তারাই অপরাধী।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

