খতম হামাসের শীর্ষ ৩০ জঙ্গি, ছবি প্রকাশ ইজরায়েলের
জেরুজালেম: এক সপ্তাহ হয়ে গেলেও ইজরায়েল-প্যালেস্তাইনের মধ্যে সংঘাত অব্যাহত। এবার গাজায় জঙ্গি সংঠন হামাসের শীর্ষ ৩০ জঙ্গিকে খতম করলো ইজরায়েল। রবিবার ইজরায়েলি ডিফেন্স ফোর্স (IDF) টুইট করে এই তথ্য জানিয়েছে।
৩০-র বেশি হামাস জঙ্গিদের নাম এবং ছবি-সহ টুইট করেছে। ইজরায়েলের হামলায় এই ৩০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। IDF জানিয়েছে, হামাসের শীর্ষ নেতা সহ বহু সদস্যকে নিকেশ করা হয়েছে।
IDF releases names and in style cases photos of 30+ “central” Hamas and Palestinian Islamic Jihad members killed so far in the fighting. The IDF says it has killed dozens more lower ranking operatives. pic.twitter.com/EciKT06FGL
— Judah Ari Gross (@JudahAriGross) May 16, 2021
গত সাত দিন ধরে গাজায় ইজরায়েলের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। উভয় পক্ষ্যের আহত ও নিহতের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত কমপক্ষে ১৪৮ জন প্যালেস্তানি নিহত হয়েছেন। অন্যদিকে, প্যালেস্তাইনের পাল্টা আক্রমণে ইজরায়েলের ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এদিকে, অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমারা কোনও অপরাধ করিনি। যারা আমাদের উপর আক্রমণ করে চলেছে, যাবতীয় অপরাধ তাদেরই। অভিযান চলছে। যতদিন প্রয়োজন, ততদিন পর্যন্ত অভিযান চলবে। হামাস সাধারণ নাগরিকদের নিশানা করছে। তবে আমরা নিরীহ নাগরিকদের এড়িয়ে জঙ্গিদের উপরই আঘাত হানছি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

