Monday, December 15, 2025
আন্তর্জাতিক

গাজায় ৪০ মিনিটে ৪৫০টি ক্ষেপণাস্ত্র, ১ হাজার বোমা ছুড়লো ইসরায়েল

জেরুজালেম: ৪০ মিনিটে একনাগাড়ে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামাসের একটি সুরঙ্গ গুঁড়িয়ে দিল ইজরায়েলি সেনা। ক্ষেপণাস্ত্রর পাশাপাশি ১ হাজার বোমা এবং গোলাও ছুড়ছে ইজরায়েল। জানা গেছে, বছরের পর বছর ধরে গাজা থেকে ইজরায়েলের উপকণ্ঠ পর্যন্ত সুড়ঙ্গ খুড়েছিল হামাস। ইজরায়েলি সেনা হানা দিয়ে তা ধুলিসাৎ করে দিল।

বৃহস্পতিবার রাতে গাজায় ৪০ মিনিটে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি টুইট করে এই তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের বিমান হামলায় এখনও পর্যন্ত ৩১ শিশুসহ মোট ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বিভিন্ন অ্যাপার্টমেন্ট, গাড়ি ও ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইসরায়েলের দাবি, গাজায় সশস্ত্র জঙ্গীদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। খতম হয়েছে হামাসের শীর্ষস্থানীয় নেতারা।

আদ্রায়ি টুইটে বলেন, বৃহস্পতিবার রাতের হামলায় গাজার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের আশেপাশে অবস্থিত হামাসের ভূগর্ভস্থ সুরঙ্গে প্রবল আঘাত করা হয়েছে। এই হামলা চালাতে ১৬০টি বিমান ও ৬টি বিমান ঘাঁটি ব্যবহৃত হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।