রাষ্ট্রপুঞ্জে প্যালেস্তাইনের রকেট হামলার তীব্র নিন্দা করে ইজরায়েলের পাশে ভারত
নয়াদিল্লি: ইজরায়েল-প্যালেস্টাইনের চলমান সংঘর্ষ ইস্যুতে রাষ্ট্রপুঞ্জে মুখ খুললো ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি (UN Ambassador T S Tirumurti) বলেছেন, আজ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের (UNSC) বৈঠকে পূর্ব জেরুজালেমের ঘটনা তুলে ধরেছি।
টিএস তিরুমূর্তি বলেন, ভারত সব ধরনের হিংসার নিন্দা করে। বিশেষ করে গাজা থেকে রকেট হামলার নিন্দা করছি। শোকজ্ঞাপন করছি ইজরায়েলে ভারতীয় নাগরিকের মৃত্যুতে। সবপক্ষকে থামতে হবে। স্থিতাবস্থার বদল থেকে বিরত থাকা উচিত।
ইজরায়েল এবং প্যালেস্তাইনেরমধ্যে লড়াই নিয়ে বৈঠকে বসল ১৫ সদস্যের রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা কাউন্সিল। কৌশলে রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলকেই সমর্থন জানালো নয়াদিল্লি। কেননা প্যালেস্টাইনের হামাস জঙ্গিগোষ্ঠী ইজরায়েলের উপর প্রথম আক্রমণ শুরু করে। তারপরেই পাল্টা নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে ইজরায়েল। গাজায় ইজরায়েলের রকেট হামলায় একাধিক হামাস জঙ্গিনেতা মারা গিয়েছেন। তবে নিরস্ত্র বেসামরিক মানুষও নিহত হয়েছেন।
In today’s #UNSC meeting on events in East #Jerusalem & elsewhere, I mentioned:
➡️ Condemn all acts of violence, especially rocket attacks from #Gaza
➡️ Mourn tragic demise of Indian national in #Israel
➡️ Immediate de-escalation need of hour
➡️ Refrain from changing status-quo pic.twitter.com/n58LpezlJe— PR/Amb T S Tirumurti (@ambtstirumurti) May 12, 2021
উল্লেখ্য, প্যালেস্তাইনের গাজা ভূখন্ড থেকে উগ্রপন্থীদের রকেট হামলায় ভারতীয় নাগরিক সৌম্যা সন্তোষ (Soumya Santosh) নিহত হয়েছেন। কেরলের ইডুক্কির জেলার বাসিন্দা তিনি। তিনি ইজরায়েল-গাজা সীমান্তের উপকূলবর্তী শহর আশকেলনে গৃহপরিচারিকার কাজ করতেন তিনি। ইজরায়েলে উপর ব্যাপকহারে রকেট হামলা চালায় প্যালেস্তিনি উগ্রপন্থীরা। তাতে মৃত্যু হয় সৌম্যা-সহ আরও ৩ জনের। পাল্টা জবাব দেয় ইজরায়েল। এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে ৮৩ জন প্যালেস্তিনির।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নেতানিয়াহুর সঙ্গে আমার কথা হয়েছে। আমি আশা করছি এই সংঘর্ষ দ্রুত শেষ হবে। তবে প্যালেস্তাইন হাজারো রকেট ছুড়লে ইসরায়েলের আত্মরক্ষার সম্পর্ণ অধিকার রয়েছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

