Monday, April 27, 2026
Latestরাজ্য​

‘তৃণমূল সরকারকে সজোরে থাপ্পাড় মেরেছে সুপ্রিম কোর্ট’, আইপ্যাক কান্ডে আক্রমণ মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হুগলির হরিপালে নির্বাচনী সভা থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইপ্যাক সংক্রান্ত মামলার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ‘পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতির ঘটনায় তদন্তে বাধা দেওয়ার প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।’

প্রধানমন্ত্রী দাবি করেন, ‘কয়লা পাচার মামলায় ইডির তদন্তে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে এবং প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে।’ মোদীর কথায়, “এই ধরনের কার্যকলাপ শুধু আইনভঙ্গ নয়, গণতান্ত্রিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত।”

এ প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন। মোদীর দাবি, “দেশের সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে কোনওভাবেই বাধা দেওয়া যাবে না এবং তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ গণতন্ত্রের পরিপন্থী।”

তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে মোদী বলেন, “শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কয়লা পাচার কিংবা গরু পাচার—প্রতিটি ক্ষেত্রেই রাজ্য প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। সঠিক তদন্ত না হওয়ায় বারবার আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে।”