Thursday, January 22, 2026
রাজ্য​

ফিরহাদ হাকিমকে গ্রেফতার করলো সিবিআই

কলকাতা: এবার নারদ মামলায় গ্রেফতার হলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। সোমবার সকাল ন’টা নাগাদচেতলায় ফিরহাদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। নারদ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে।

এদিন সকালে ফিরহাদ হাকিমকে গ্রেফতার সময় কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকা ঘিরে রাখেন। বাড়ির ভিতরে যান সিবিআই।  ফিরহাদকে নিয়ে চলে আসেন।

মিডিয়ার সামনে তিনি বলেন, নারদ কান্ডে তাকে গ্রেফতার করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেস নিয়ে যাওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি। আদালতে তিনি এর শেষ দেখে ছাড়বেন বলে হুশিয়ারি দেন।

শুধু ফিরহাদ হাকিম নয় তার সাথে সাথে তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও বাড়ি থেকে তুলে নিয়ে সোমবার নিজাম প্যালেসে নারদ কান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেল সিবিআই।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।