Thursday, May 14, 2026
রাজ্য​

প্রয়াত হলেন সমরেশ মজুমদার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। সোমবার বিকাল ৫টা ৪৫ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন খ্যাতনামা এই সাহিত্যিক। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮১ বছর। অসুস্থতার কারণে গত ২৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

কালজয়ী এই সাহিত্যিক ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। শৈশব কাটে ডুয়ার্সের চা বাগানে। ১৯৭৫ সালে দেশ পত্রিকায় ‘দৌড়’ নামে তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয়।

এরপর তাঁর লেখা ‘কালবেলা’, ‘কালপুরুষ’ ‘আট কুঠুরি নয় দরজা’,’ আদাব’ থেকে ‘গঙ্গা’, ‘উজান’, ‘তেরো পার্বণ’, ‘সাতকাহন’-একের পর উপন্যাস, পাঠকদের মনে জায়গা করে নেয়। ফেলুদা, কাকাবাবু, ঋজু দা-র মতই তাঁর লেখা চরিত্র অল্প বয়সী পাঠকদের মনে ঝড় তুলেছিল। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে শোকের ছায়া নেমে এসেছে।