Friday, May 1, 2026
দেশ

বড় ঘোষণা যোগীর, উত্তরপ্রদেশে করমুক্ত ‘দ্য কেরালা স্টোরি’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেরাজ্যে সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করেছেন।

মঙ্গলবার সকালে টুইটে যোগী আদিত্যনাথ লিখেছেন, ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি উত্তরপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হলো’।


উল্লেখ্য, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘হিংসা ও ঘৃণা ছড়ানো রুখতে এবং পশ্চিমবঙ্গে শান্তি রক্ষায় সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। তাঁর দাবি, এই সিনেমা তৈরির পিছনে বিজেপির হাত রয়েছে। কেরালা ও কেরালার মানুষকে বদনাম করে, তথ্য বিকৃত করে সিনেমাটি তৈরি করেছে বিজেপি।