Friday, May 1, 2026
বিনোদন

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করলেন মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে এই ঘোষণা করেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘হিংসা ও ঘৃণা ছড়ানো রুখতে এবং রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।


এ বিষয়ে ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মমতা। মমতা বলেছেন, ‘শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ করা হল। এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে।’

মমতার অভিযোগ, এই সিনেমা তৈরির পিছনে বিজেপির হাত রয়েছে। কেরালা ও কেরালার মানুষকে বদনাম করে, তথ্য বিকৃত করে সিনেমাটি তৈরি করেছে বিজেপি।