২০২৮ সালের মধ্যে ভারতীয় ব্র্যান্ডের নিজস্ব স্মার্টফোন বাজারে আসবে, দাবি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৮ সালের মধ্যে ভারতে তৈরি, ভারতীয় প্রযুক্তিতে নকশা করা এবং ভারতীয় ব্র্যান্ডের নিজস্ব স্মার্টফোন বাজারে আসবে বলে দাবি করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর আরও দাবি, ভারতীয় এই স্মার্টফোন বিশ্বের অন্যতম সর্বাধিক বিক্রিত স্মার্টফোন হয়ে উঠবে।
শুক্রবার অশ্বিনী বৈষ্ণব বলেন, “আজ ২৩ অক্টোবর ২০২৬। তারিখটি মনে রাখুন—২৩ অক্টোবর ২০২৮। আপনারা ভারতীয় নকশায় তৈরি, ভারতে উৎপাদিত এবং ভারতীয় ব্র্যান্ডের মোবাইল ফোন পাবেন।”
মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ভারতের স্মার্টফোন উৎপাদন ও দেশীয় প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ২০২৮ সালের মধ্যে এই স্মার্টফোন বাজারে আসবে কি না, তা সময়ই বলবে।

