Wednesday, September 9, 2026
Latestরাজ্য​

পশ্চিমবঙ্গের ৬টি সড়ক প্রকল্পে ১০৪৩ কোটি বরাদ্দ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (CRIF)-এর আওতায় পশ্চিমবঙ্গে ৬টি সড়ক প্রকল্পের জন্য ১,০৪২.৬২ কোটি অনুমোদন করেছে। এই টাকা দিয়ে মোট ১৯৪.১০ কিলোমিটার রাস্তা প্রশস্ত ও মজবুত করার কাজ হবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী জানিয়েছেন, এই কাজগুলির ফলে রাস্তা চওড়া হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, যাতায়াতে সময় কমবে এবং সড়ক নিরাপত্তা আরও বাড়বে।

এর পাশাপাশি বাংলায় বৃহত্তর সড়ক সংস্কার কর্মসূচিও চলছে। পঞ্চায়েত দপ্তরের অধীনে ৩,২০০টি রাস্তা সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে এবং শহরাঞ্চলের রাস্তাগুলির কাজও নগরোন্নয়ন ও পুরসভাগুলির মাধ্যমে করা হচ্ছে।