Monday, May 25, 2026
Latestআন্তর্জাতিক

‘নেপালের মানুষের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ’, সুশীলা কার্কিকে শুভেচ্ছা মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার সন্ধ্যায় শপথ নেন সুশীলা।

তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে মোদী লিখেছেন, “নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণের জন্য মাননীয়া সুশীলা কার্কীকে আমার আন্তরিক শুভেচ্ছা। নেপালের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভারত পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”