Thursday, April 30, 2026
দেশ

বাবর, আকবর ও আওরঙ্গজেবের কেউই হিরো নয়, একমাত্র সুপার হিরো হলেন শিবাজী মহারাজ: রামদেব

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার সম্রাট বাবর ও আকবরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব। তিনি বলেন, বাবর ও আকবরের কেউই হিরো নয়। একমাত্র সুপার হিরো হলেন শিবাজী মহারাজ। গোয়ার দক্ষিণ জেলার পোন্ডায় ছত্রপতি শিবাজী মহারাজের জন্মবার্ষিকী উদযাপনের জন্য গোয়া সরকার আয়োজিত একটি অনুষ্ঠানে একথা রামদেব।

বাবা রামদেব বলেন, ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিংয়ের বইতে মুঘল আমলকে স্বর্ণযুগ হিসেবে দেখানো হয়েছে। কিন্তু বইয়ের এই ইতিহাস সঠিক নয়। এর পরিবর্তন আনা দরকার। বইতে সম্রাট বাবর, আকবর এবং আওরঙ্গজেবকে হিরো হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনও হিরো নয়। আমাদের একমাত্র সুপার হিরো ছাত্রপতি শিবাজী মহারাজ।’

রামদেব আরও বলেন, ‘রানা প্রতাপ, চন্দ্র শেখর আজাদ, ভগৎ সিং দেশের জন্য নিজেদের বিসর্জন দিয়েছেন। এজন্য আমাদের তাঁদের জীবনী সম্পর্কে জানা উচিত। শিবাজী মহারাজের জীবনী জানা উচিৎ।

যোগগুরু বলেন, ‘শিবাজী মহারাজ কখনও ধর্মের ক্ষেত্রে বৈষম্য করেননি। তিনি সকল মানুষকে সমান ভাবে দেখেছেন।’