Sunday, May 3, 2026
দেশ

দেশজুড়ে CAA কার্যকর করার জন্য আরও ৬ মাস সময় চাইলো কেন্দ্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আইন পাস করার পরে অনেকটাই সম পেরিয়ে গিয়েছে। তবে এখন বলবৎ হয়নি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে সিএএ লাগু করতে অতিরিক্ত ছয় মাস প্রয়োজন।

সংসদের লোকসভা ও রাজ্যসভার সিএএ সম্পর্কিত ‘সাবঅর্ডিনেট লেজিসলেসন কমিটি’কে চিঠি লিখে নতুন নাগরিকত্ব আইনের বিধি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য এই অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। এ নিয়ে সপ্তমবার অতিরিক্ত সময় চাওয়া হলো। কারণ বিধি প্রণয়ন না হলে এই আইন বাস্তবায়নও সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্যসভার কাছে আগামী ৩০ জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে। রাজ্যসভার কমিটি কেন্দ্রের আবেদন মেনে নিয়েছে। যদিও লোকসভার কমিটির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘সংসদীয় কমিটির কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। রাজ্যসভা আবেদন মেনে নিয়েছে। আশা করছি, লোকসভার কমিটির কাছ থেকেও অতিরিক্ত সময়ের জন্য অনুমোদন পাবো।’