ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধের উপায় জেনে নিন
কলকাতা: একে করোনার জেরে নাজেহাল অবস্থা গোটা দেশের। তার উপর ব্ল্যাক ফাঙ্গাস। ২১ মে পর্যন্ত দেশে প্রায় ৯০০০ মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে কেন্দ্র জানিয়েছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ১০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে খবর।
ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে অ্যাডভাইজারি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department of West Bengal)। সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিকদের (CMOH) কাছে পাঠানো হয়েছে সেটি। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
এক নজরে ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিন:
ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ:
- চোখ ও নাক লাল হয়ে যাওয়া এবং ব্যথা
- মাথা ব্যথা
- রক্ত বমি
- জ্বর, সর্দি, কাশি
- শ্বাসকষ্ট
ব্ল্যাক ফাঙ্গাস কেন হয়?
- উচ্চমাত্রার ডায়াবেটিস থাকলে
- স্টেরয়েডজাতীয় ওষুধের অপরিমিত ব্যবহার করলে
- দীর্ঘদিন আইসিইউতে ভর্তি থাকলে
প্রতিরোধের উপায়:
- ডায়াবেটিক নিয়ন্ত্রণ করা।
- স্টেরয়েড জাতীয় ওষুধ সঠিক মাত্রায় ব্যবহার করা।
- অবশ্যই মাস্ক পরবেন। বিশেষ করে ধুলো উড়বে এমন পরিবেশে গেলে মাস্ক পরা আবশ্যক।
- সরাসরি মাটিতে হাত দেওয়ার আগে মাস্ক খুলে জামা ও প্যান্ট, গ্লাভস পরা।
- নিজেকে ও আশপাশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

