১ বছরের মধ্যে ৫ কোটি গাছ লাগানো হবে বিহারে: নীতিশ কুমার
পাটনা: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি জানালেন, আগামী এক বছরের মধ্যে বিহারে ৫ কোটি গাছ লাগানো হবে। সরকারি, বেসরকারি, আধা-সরকারি, শহর ও গ্রামের মানুষ এবং কৃষকদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নীতিশ কুমার মনে করেন রাজ্যে সবুজায়ন প্রয়োজন। তাই বিশ্ব পরিবেশ দিবসে ব্যাপক হারে গাছ লাগানোর ঘোষণা দেন তিনি। বিশ্ব পরিবেশ দিবসে নিজে হাতে প্রথম চারা গাছটি রোপন এই বিপুল কর্মকাণ্ডের উদ্বোধন করেন বিহারের মুখ্যমন্ত্রী। নিজের বাড়িতে মেহগনি গাছের চারা রোপন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরও কয়েকজন সরকারি কর্তা।
১ বছরের মধ্যে ৫ কোটি গাছ লাগানোর ঘোষণায় খুশি হয়েছেন বিহারবাসী। ২০০০ সালে বিহার ভেঙে নতুন রাজ্য ঝাড়খণ্ড গড়ে ওঠে। সেই সময় বিস্তীর্ণ বনভূমি ঝাড়খণ্ডের অধীনে চলে যায়। তারপর থেকেই বিহারে বিপুল হারে গাছ লাগানো শুরু হয়। ২০১২ সালে ‘জীবন হরিয়ালি’ কর্মসূচি ঘোষণা করা হয়। যে প্রকল্পের মাধ্যমেও বিহারে প্রচুর গাছ রোপন করা হয়েছে। ৯ বছরে রাজ্যের ১৫ শতাংশ অনুর্বর জমিকে অরণ্যে মুড়ে ফেলা হয়েছে। নয়া ‘মিশন ৫ কোটি’ কে ‘জীবন হরিয়ালি’ কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে।
এবার ৫ কোটি গাছ কে কতটা রোপন করবেন তা ঠিক হয়ে গেছে। সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এই উদ্যোগে সামিল হবে। ৫ কোটি গাছের মধ্যে ১ কোটি ২৪ লাখ গাছ রোপন করবে সরকারি বন বিভাগের কর্মীরা। ২ কোটি গাছ রোপন করবে সাধারণ মানুষের ওপর। বিভিন্ন অলাভজনক সংস্থাও গাছ রোপন করবে। এছাড়াও কৃষকেরা গাছ রোপনের জন্যে মুজুরি পাবেন। এছাড়াও বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান নীতিশ কুমার।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

