ত্রিপুরায় ১১ জন বাংলাদেশি এবং ১০ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করেছে BSF
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অভিযান চালিয়ে ত্রিপুরা থেকে ২১ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে। ধৃতদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক এবং ১০ জন রোহিঙ্গা রয়েছে।
বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে বসবাস করেছিল তারা। ১১ জন বাংলাদেশী নাগরিককে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়।
একজন বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন, “জিজ্ঞাসাবাদের সময় তারা অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছে।”
উত্তর ত্রিপুরা জেলায় পৃথক অভিযানে, বিএসএফ সেনারা নারী ও শিশু সহ ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে।
ওই BSF কর্মকর্তা আরও বলেন, “এই দলটি দিল্লি এবং জম্মু থেকে ভ্রমণ করেছিল এবং দালালদের সহায়তায় বাংলাদেশের মৌলভীবাজারে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল।”
ধৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, উৎসবের মরশুমে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে বিএসএফ। কারণ এই সময় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের ঘটনা বৃদ্ধি পায়। টাইমস্ অব ইন্ডিয়া


