Sunday, March 15, 2026
বলিউড

বড়দিনের রাতে সাপের ছোবল খেলেন সলমন, হাসপাতালে ভর্তি ভাইজান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সাপের কামড় খেলেন বলিউড অভিনেতা সলমন খান। বড়দিনের রাতে অভিনেতার পানভেলের খামার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়ছে তাঁকে।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত সলমনের অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়। তাই চিন্তার কোনো কারণ নেই।

জানা গেছে, বড়দিনের রাতে খামারবাড়িতে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন অভিনেতা। রাত তখন ৩টে। হঠাৎই হাতে ব্যথা অনুভব করেন সলমন। দেখতে পান সাপ নেমে যাচ্ছে। পাশে বসে থাকা বন্ধুরা চিৎকার করতে থাকেন। সঙ্গে সঙ্গেই সলমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, সলমনের খামারবাড়ির কেয়ারটেকার আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, এখানে সাপ রয়েছে। ব্যবস্থা নিতে। সচেতন করা সত্ত্বেও বিপদ এড়ানো গেল না।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর সলমনের ৫৬ তম জন্মদিন। তার আগেই ঘটল এই দুর্ঘটনা।