কর্ণাটকে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি, একমাসে ২০টি জনসভা করবেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা ভোট। ফের রাজ্যে ক্ষমতায় ফিরতে মরিয়া গেরুয়া শিবির। রাজ্যে নরেন্দ্র মোদীকে নিয়ে কোমর বেঁধে নামছে বিজেপি। জানা গেছে, কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে রেকর্ড জনসভা করবেন মোদী।
বিজেপি সূত্রে খবর, আগামী এক মাসে কর্ণাটকে ২০টি বড় জনসভা করবেন নরেন্দ্র মোদী। ভোট ঘোষণার আগেও একাধিকবার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচিতে কর্ণাটকে ছুটে যান মোদী।
মোদীর পাশাপাশি কর্নাটকের জনসভা করবেন বিজেপির তাবড় তাবড় নেতারা। তাদের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের হিমন্ত বিশ্বশর্মাও।

