‘মোদী একজন উদার মানুষ, তাঁর কাজকর্ম প্রশংসনীয়’, ভূয়সী প্রশংসা গুলাম নবি আজাদের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। তিনি বলেন, নরেন্দ্র মোদী যা করছেন, তা প্রশংসনীয়। মোদী একজন ‘উদার’ মানুষ।
প্রবীণ রাজনীতিবিদ তার আত্মজীবনী – আজাদ প্রকাশের ফাঁকে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে নরেন্দ্র মোদীকে। আমি তাকে যা করেছি তার জন্য তিনি খুব উদার ছিলেন। বিরোধীদলীয় নেতা হিসেবে, আমি তাকে কোনো ইস্যুতেই রেহাই দেইনি – সেটা 370 ধারা বা সিএএ বা হিজাব ইস্যু হোক। আমি নিশ্চিত করেছি যে কিছু বিল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু আমাকে অবশ্যই তাকে কৃতিত্ব দিতে হবে যে তিনি একজন রাষ্ট্রনায়কের মতো আচরণ করেছেন, এর কোনোটির প্রতিশোধ নেননি।’
উল্লেখ্য, ২০২২ সালে কংগ্রেস ত্যাগ করেন আজাদ। কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে গুলাম নবি আজাদ তাঁর নিজস্ব রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি গঠন করেন।

