অষ্ট্রেলিয়ায় পুলিশের উপর হামলা, গুলিতে নিহত ভারতীয় যুবক মহম্মদ রহমতুল্লা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অষ্ট্রেলিয়া পুলিশের উপর হামলা। গুলিতে নিহত ভারতীয় যুবক মহম্মদ রহমতুল্লা সঈদ আহমেদ(৩২)। জানা গেছে, ছুরি নিয়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েন রহমতুল্লা। পাল্টা গুলি পুলিশের গুলিতে মৃত্যু হয় আহমেদের। মৃত ওই যুবকের বাড়ি তামিলনাড়ুতে বলে জানা গেছে।
তবে কেন ওই যুবক পুলিশের উপর হামলা করলেন। তা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের মানসিক অবস্থা ঠিক ছিল কিনা তাও তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।
ভারতীয় দূতাবাস এই ঘটনাকে ‘অস্বস্তিকর ও দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছে।
এক রেলওয়ে ক্লিনারকেও আক্রমণ করেন আহমেদ। যাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
দুই পুলিশ অফিসার থানা থেকে বের হওয়ার পথে আহমেদের মুখোমুখি হন, আহমেদ তখন ছুরি নিয়ে তাদের আক্রমণ করেন। পাল্টা
একজন পুলিশ কর্মকর্তা তিনটি গুলি চালান, যার মধ্যে দুটি গুলি আহমেদের বুকে লাগে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যসূত্র: India Today

