Tuesday, February 10, 2026
রাজ্য​

বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জিতবে কোন দল? কি বলছে জনমত সমীক্ষা

কলকাতা: আর মাত্র কয়েকমাস বাকি বিধানসভা ভোটের। ফেব্রুয়ারিতেই ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে সামনে এল বিধানসভা ভোট নিয়ে করা জনমত সমীক্ষার ফলাফল। সি ভোটারের করা সমীক্ষা বলছে, একুশের ভোটে ফের বাংলায় জয়লাভ করতে চলেছে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল। 

সমীক্ষা অনুযায়ী, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের পক্ষে ভোট পড়েছে 49 শতাংশ, দ্বিতীয় অবস্থানে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর পক্ষে ভোট রয়েছে 19 শতাংশ। এরপর রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর পক্ষে রয়েছে 13 শতাংশ ভোট। এরপর মুকুল রায়ের পক্ষে 7% শতাংশ, সুজন চক্রবর্তীর পক্ষে 4 শতাংশ এবং অধীর চৌধুরী পক্ষে পড়েছে 3 শতাংশ ভোট।

সমীক্ষায় বলা হয়েছে, একুশের বিধানসভা ভোটে তৃণমূল পেতে পারে 154 থেকে 162 টি আসন। এরপর দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেতে পারে 98 থেকে 106 টি আসন। 26-34 টি আসন পেতে পারে বাম কংগ্রেস জোট। অন্যান্যরা পেতে পারে 2 থেকে 6 টি আসন।

সি ভোটার সমীক্ষা বলছে, তৃণমূল 43 শতাংশ ভোট পেয়ে বাংলার মসনদে টিকে থাকবে তৃণমূল। অন্যদিকে, মরিয়া বিজেপি পেতে পারে 38 শতাংশ ভোট। 12% ভোট পেতে পারে বাম কংগ্রেস জোট। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে বাকি 8% ভোট।