Tuesday, May 26, 2026
কলকাতা

‘আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না’, অভিষেককে নিয়ে মন্তব্য কালীঘাটের কাকুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু অরফে সুজয় ভদ্র (Kalighater Kaku) অভিষেক বন্দোপাধ্যায়কে মালিক বলে অভিহিত করেন। বলেছিলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মালিক, তিনিই আমার অন্নদাতা।” এবার সুজয় ভদ্র বললেন, “আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না।”

কালীঘাটের কাকু বলেন, “তাঁর সাহেব অন্য গ্রহের মানুষ। কেউ তাঁকে ছুঁতেও পারবে না। ‘সাহেব’ কারও সঙ্গে দেখা করেন না, কথাও বলেন না। আমার সাহেব জীবনে এই সমস্ত কোনও ব্যাপারে কাউকে কখনও এন্টারটেন করেননি। আমার ধারণা ভবিষ্যতেও করবেন না। জীবনে না। আপনি কখনও একটা ফোন কল দেখাতে পারবেন না, অভিষেক বন্দোপাধ্যায়কে করেছি। আপনি কখনও দেখাতে পারবেন না আমি অভিষেক বন্দোপাধ্যায়কে সঙ্গে দেখা করেছি।”

সুজয় ভদ্র আরও বলেন, “আমার সাহেব এইভাবে নিজেকে ঠিক রাখেন, যাতে আপনারা কাদা ছেটাতে না পারেন। প্রতিদিন বলছি, আজও বলছি, অভিষেক বন্দোপাধ্যায় অন্য গ্রহের মানুষ। তাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এইরকম কথাও বলছি। কারণ অভিষেক বন্দোপাধ্যায় কোনও বিজনেসম্যানের সঙ্গে কথা বলেন না।”