‘চুক্তি অনুযায়ী হামাসকে অস্ত্র ছাড়তে হবে, না হলে আমরা গাজায় ঢুকে হত্যা করবো’, কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হামাসকে কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেন, ‘গাজার ভেতরে হিংসা বন্ধ না করলে আমেরিকা বা আমেরিকার সমর্থনে ইজরায়েল—গাজায় পুনরায় সামরিক হস্তক্ষেপ করবে।’ উল্লেখ্য, সম্প্রতি সংঘর্ষবিরতি কিছুটা কার্যকর হলেও এখনও অশান্তি পাকাচ্ছে হামাস।
ট্রাম্প বলেন, “হামাসকে চুক্তি অনুযায়ী অস্ত্র ত্যাগ করে আলোচনায় যেতে হবে। তা না হলে ‘আমাদের আর কোনো রাস্তা থাকবে না’ — আমেরিকা বাধ্য হয়ে তাদের অস্ত্র কেড়ে নেবে বা প্রয়োজন হলে মিত্রদের সমর্থনে সেনা ঢুকবে।”
সংঘর্ষবিরতি-পরবর্তীতে অশান্তি অব্যাহত। এই প্রেক্ষাপটেই ট্রাম্পের সতর্কবাণী।
উল্লেখ্য, জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়ন বলছে, দুই বছরের যুদ্ধের ফলে গাজায় বিস্তীর্ণ ধ্বংসস্তূপ জমে প্রায় ৫৫ মিলিয়ন টন (বা প্রায় 13টি গ্রেট পিরামিড সমান)। গাজা পুনর্গঠনে আনুমানিক ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। সেখানে ক্ষুধা, রোগ এবং পুনর্বাসন সংকট দ্রুত গভীর হচ্ছে। CNN


