Wednesday, April 29, 2026
রাজ্য​

রদবদলের আগে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন দেবশ্রী চৌধুরী

কলকাতা: আজ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ দুই জন নতুন মন্ত্রী পেতে চলেছে। পাশাপাশি, বাংলা হারালো এক মন্ত্রীকে। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছিল রায়গঞ্জের সাংসদ তথা তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। কেন্দ্রের নির্দেশ মতো ইস্তফা দিলেন মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

যার ফলে মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনার অবসান আজকেই ঘটবে বলে মনে করা হচ্ছে। বুধবার সকালেই একাধিক নেতা পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর বাসভবনে। সেই নেতারা সম্প্রসারিত মন্ত্রিসভায় যোগ দিতে চলেছেন বলে খবর। পুরোনো মন্ত্রীদের মধ্য থেকে তাহলে কাকে কাকে সরিয়ে দেওয়া হচ্ছে নতুনদের জন্যে?

আর নতুন মুখই বা কে কে? জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রধামন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন সাংসদ শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামানিক। লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষের নামও রয়েছে আলোচনায়।

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন শ্রম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কও। এদিকে, রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রীর ইস্তফা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় নতুন মন্ত্রিসভার রদবদল হতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে, মোট ৪৩ জন মন্ত্রী নতুন করে শপথ নিতে চলেছেন। নতুন মন্ত্রির তালিকায় রয়েছেন: শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোওয়াল, ভূপেন্দর যাদব, অনুরাগ ঠাকুর, মীনাক্ষী লেখি, অনুপ্রিয়া প্যাটেল, অজয় ভট্ট, শোভা কারান্দজালে, সুনীতা দুগ্গা, প্রীতম মুণ্ডে, কপিল পাটিল, আরসিপি সিং, পুরুষোত্তম রূপালা, পশুপতি পারস।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।