পাল্টি খেতেই কবীর সুমনকে ধুয়ে দিলেন তসলিমা নাসরিন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয় হয়েছে। ক্ষমতায় পালাবদল হতেই পাল্টি খেলেন কবীর সুমন। কবীর সুমন স্পষ্ট ভাষায় বলেন, “আমি তৃণমূলের সদস্য নই, তৃণমূলপন্থীও নই।” তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে প্রায় হাতেপায়ে ধরে তাকে রাজনীতিতে নিয়ে আসেন এবং সাংসদ হন। ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পরই তিনি পদত্যাগ করেন।
এই ঘটনায় কবীর সুমনকে ধুয়ে দিলেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে তসলিমা লিখেছেন, তিনিই তো বলেছিলেন ”আজ থেকে ৩০০ বছর পর মমতার নামে পুজোআচ্চা হবে, মন্দিরও হবে।” শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি গান বেঁধেছিলেন, যেখানে রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছিল। ২০২০ সালে করোনা সংক্রমণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করে একটি গান বেঁধেছিলেন। কবীর সুমন কেবল গানই বাঁধেননি, তিনি ‘মমতা’ নামে একটি নিজস্ব রাগ তৈরি করে তাতে বাংলা খেয়াল গেয়েছিলেন। তিনি ‘মমতার জন্য’ নামে একটি বিশেষ গানও বেঁধেছিলেন। এত গান লেখার জন্য এবং গাওয়ার জন্য কি কেউ তাঁকে হাতে পায়ে ধরেছিল? মমতার নামে মন্দির হবে, এই ঘোষণা তিনি মাথায় একটা সাদা গোল টুপি পরে করেছিলেন। ওই টুপিটা পরার জন্য কে বা কারা তাঁর হাতে পায়ে ধরেছিল, জানতে পারি?
মজার তো! হাতে পায়ে ধরলেই কাজ হয়ে যায়! কেউ যদি হাতে পায়ে ধরে বলে তুই তো কমিউনিস্ট ছিলি, হাতে পায়ে ধরেছিল বলে তৃণমূল হয়েছিলি, এবার হাতে পায়ে ধরলে তুই তো ঠিক বিজেপি হয়ে যাবি তাই না?”

