Thursday, January 22, 2026
রাজ্য​

‘দিদিকে ছাড়া বাঁচবো না’, তৃণমূলে ফিরতে চেয়ে আবেগঘন সোনালি

কলকাতা: একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সোনালি গুহ। তৃণমূল সুপ্রিমোর ওপর অভিমান করে দল ছেড়েছিলেন তিনি। এবার ফের তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে খোলা চিঠি লিখলেন সোনালি।

বিজেপিতে যাওয়া চরম ভুল ছিল বলেও উল্লেখ করেছেন সোনালি গুহ। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে টিকিট না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পিনি। দলত্যাগের আগ বলেছিলেন, ‘দিদি বদলে গিয়েছেন।’


দিন টুইটে সোনালি লিখেছেন, আমার প্রণাম নেবেন, আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম, যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি, আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।